রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘ই’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:১৬ পিএম

‘ই’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হচ্ছে। চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৫১ জন।

এ বিষয়ে জবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, "এবার মোট পরীক্ষার্থী ১২৫১ জন। জবির শহিদ সাজিদ একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা হবে না।"

‘ই’ ইউনিটের প্রশ্নে ৪৫ নম্বরের ব্যবহারিক এবং ২৭ নম্বরের বহুনির্বাচনী অংশ থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দেড় ঘণ্টা।

অন্যান্য ইউনিটের পরীক্ষার সূচি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জবির অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সূচি নিচে দেওয়া হলো:

ইউনিট অনুষদভুক্ত বিষয় পরীক্ষার তারিখ সময়
সি ব্যবসায় শিক্ষা অনুষদ ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা
ডি সামাজিক বিজ্ঞান অনুষদ ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা
বি কলা ও আইন অনুষদ ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল ৪:৩০টা

আবেদনের পরিসংখ্যান

জবিতে এবার মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ১৪টি। ইউনিটভিত্তিক আবেদনের পরিসংখ্যান হলো:

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট: ৭২ হাজার ৪৬৩টি

কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট: ৭৯ হাজার ৭৯৬টি

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিট: ২০ হাজার ৬৮৪টি

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট: ২৫ হাজার ৮২০টি

চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট: ১ হাজার ২৫১টি