জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৫২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ‘কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫’ অনুযায়ী, পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং কোষাধ্যক্ষ কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একইভাবে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাহী কমিটি:
সহসভাপতি (ভিপি): মো. রিয়াজুল ইসলাম
সাধারণ সম্পাদক (জিএস): আব্দুল আলিম আরিফ
সহসাধারণ সম্পাদক (এজিএস): মাসুদ রানা
সম্পাদক ও সদস্যবৃন্দ:
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নুর নবী
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নূর মোহাম্মদ
আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মো. ফারুক আযম
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশীন নাওয়ার জয়া
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ)
ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম
পরিবহন সম্পাদক: মো. মাহিদ হোসেন
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান
পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল (রাকিব)
নির্বাহী সদস্য: ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ: বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের এই সংসদের সভাপতি হিসেবে থাকছেন প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা।
সহসভাপতি (ভিপি): জান্নাতুল উম্মি তারিন
সাধারণ সম্পাদক (জিএস): সুমাইয়া তাবাসসুম
সহসাধারণ সম্পাদক (এজিএস): রেদওয়ানা খাওলা
অন্যান্য সম্পাদক ও সদস্য: সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা. খাদিজা খাতুন। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোছা. সায়মা খাতুন ও লস্কর রুবাইয়াত জাহান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। শুক্রবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে গেল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন