জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫২ পিএম
দীর্ঘ প্রায় ২৮ বছরের অচলায়তন ভেঙে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণায় এখন উৎসবমুখর শাবিপ্রবি ক্যাম্পাস।
গত দুই দিন ধরে ক্যাম্পাসের একাডেমিক ভবন, লাইব্রেরি ও আবাসিক হলগুলোতে প্রার্থীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। দলবেঁধে ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরছেন এবং লিফলেট বিতরণ করছেন।
নির্বাচনী সমীকরণ ও প্যানেল পরিচিতি:
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিনটি প্রধান প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্যানেলগুলো হলো:
সম্মিলিত সাস্টিয়ান ঐক্য ছাত্রদল সমর্থিত প্যানেল।
দুর্বার সাস্টিয়ান ঐক্য ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
সাধারণের ঐক্যস্বর সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আংশিক প্যানেল।
প্রার্থীদের ভাবনা ও প্রতিশ্রুতি:
মুজাহিদুল ইসলাম (জিএস প্রার্থী, দুর্বার সাস্টিয়ান ঐক্য): এই নির্বাচনের জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। শিক্ষার্থীরা আমাদের সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে। নির্বাচনে যেই জিতুক, দিনশেষে আমরা সবাই জিতে যাব ইনশাআল্লাহ।”
হাফিজুল ইসলাম (এজিএস প্রার্থী, সাধারণের ঐক্যস্বর): শিক্ষার্থীদের বড় একটি অংশ দলীয় বলয়ের বাইরে গিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। সেই জায়গা থেকে আমাদের প্রতি শিক্ষার্থীদের আস্থা অনেক।
মো. জহিরুল ইসলাম (এজিএস প্রার্থী, সম্মিলিত সাস্টিয়ান ঐক্য): গত দেড় বছর ধরে ক্যাম্পাসের সব আন্দোলনে সামনের সারিতে ছিলাম। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের কাছ থেকে অনেক কিছু আদায়ে ভূমিকা রেখেছি। আশা করি শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে জয়ী করবে।
পদের নাম
মোট প্রার্থী সংখ্যা
সহ-সভাপতি (ভিপি)
৪ জন
সাধারণ সম্পাদক (জিএস)
৭ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস)
৪ জন
মোট প্রার্থী (কেন্দ্রীয় সংসদ)
৯৭ জন
শিক্ষার্থীদের উচ্ছ্বাস:
সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা বলছেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক চর্চা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হবে। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদের প্রার্থীরাও অনাবাসিক ও আবাসিক শিক্ষার্থীদের কাছে সমানভাবে প্রচারণা চালাচ্ছেন।এবারের কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীর সংখ্যা খুবই নগণ্য। ছাত্রীবিষয়ক সম্পাদক পদ ছাড়া অন্য পদগুলোতে মাত্র তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন