মে ১৭, ২০২৬, ১০:৫৭ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রফেসর ড. মো. নওশেরওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগার এর পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, শহীদ নূর হোসেন হল-এর হলসুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ,
ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, হাবিপ্রবির প্লাটুন কমান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মেজর মো. মাশকুরুর রহমান রওনক।
এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৭৭ জন, মহিলা ৭৬ জন, জুনিয়র ডিভিশন ৩৭ জনসহ মোট ২৯০ জন ক্যাডেট এবং নির্বাচিত বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন। আজ থেকে শুরু হয়ে আগামী ২২ মে পর্যন্ত দিনব্যাপী ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে ক্যাডেটদের ড্রিল, leadership দান, সামরিক শৃঙ্খলা, রণকৌশল সম্পর্কে এবং পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন