অক্টোবর ২১, ২০২৬, ০৭:৪৯ পিএম
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং পাঠদানের অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে শিক্ষাদান কৌশলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের শিক্ষক সমাজের প্রতি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন।
তিনি শিক্ষকতার সূচনালগ্ন থেকেই নিজের পেশাগত দক্ষতা ও কার্যক্রম নিয়ে আত্মসমালোচনা করার সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। কোনো একটি অধ্যায় পাঠদান শেষে শিক্ষকের নিজেকেই মূল্যায়ন করতে হবে যে ক্লাসের কতজন শিক্ষার্থী বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছে। একই সাথে যারা পাঠ্যবিষয়টি সঠিকভাবে বুঝতে পারেনি, তাদের ক্ষেত্রে শিক্ষাদানের কোন কৌশলে বদল আনা প্রয়োজন, তাও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষাদানের সনাতন ও গৎবাঁধা চিন্তাভাবনার সমালোচনা করে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, শিক্ষার্থীদের একই পদ্ধতিতে বারবার পাঠদান করিয়ে কখনো ভিন্ন বা উন্নততর ফল প্রত্যাশা করা যায় না।
মন্ত্রীর মতে, শিক্ষার্থীদের দৈনন্দিন কাজ, তাদের উত্থাপিত প্রশ্ন এবং ভুলের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা উচিত। সেই তথ্যের আলোকেই নিজের পাঠদান প্রক্রিয়াকে যুগোপযোগী ও কার্যকর করে তোলা শিক্ষকতা পেশার অন্যতম মৌলিক চর্চা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন