বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

রাকিবুল হাসান মুন্না

মে ২০, ২০২৬, ০৫:১৮ পিএম

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এক মতবিনিময় সভার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের উদ্যোগে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এই সভায় সভাপতিত্ব করেন।দুই দেশের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও একাডেমিক সমন্বয় বৃদ্ধির নানা দিক নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। 

পাকিস্তানের উচ্চশিক্ষা প্রকল্প পরিচালক জাহানজেব খান এবং পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল সভায় উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানরা এতে অংশ নেন। আন্তর্জাতিক সহযোগিতা বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উপাচার্য মন্তব্য করেন।

এই এক্সপো দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। একই সঙ্গে এই আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান বিনিময়ের নতুন পরিসর তৈরি করবে।পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও নানা ধরনের বৃত্তি সুবিধা দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানান জাহানজেব খান।

নলেজ করিডোরের এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মতবিনিময় সভা শেষে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। দিনব্যাপী এই আয়োজনে পৃথক স্টলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্কলারশিপ ও একাডেমিক তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে।