জুন ১৫, ২০২৬, ১১:৪৯ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে তিনি এই কথা জানান। সেখানে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
আগামী ২০২৮ সালের মধ্যে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করতে পারবেন শিক্ষার্থীরা।অযথা যেন শিক্ষার্থীদের কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রস্তুত করা হচ্ছে।
শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষা খাতে এবার সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ পাওয়া গেছে উল্লেখ করে তিনি এই খাতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী দুই মাসের মধ্যে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন