রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ০১:১২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

অদম্য জুলাই কর্মসূচি পালনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতে উভয় পক্ষের অন্তত কুড়ি জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির পায়ে গুরুতর আঘাত ও রক্তক্ষরণের ঘটনা ঘটে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটসংলগ্ন এলাকায় এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির একটি র‍্যালি বের করলে তাতে বহিরাগতরা অংশ নিচ্ছে এমন অভিযোগ তুলে বাধা দেয় ছাত্রদল। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।সংঘর্ষের পর দুই সংগঠনের পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্য প্রদান করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।