সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫৬ পিএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৬ সেপ্টেম্বর, যা ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, এই দিবসটি যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়াও, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মসহ ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে আরও রয়েছে দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত এবং স্বরচিত কবিতা পাঠের ব্যবস্থা। একইসাথে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করারও নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন