রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করা আমাদের মূল লক্ষ্য

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২৯ পিএম

বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করা আমাদের মূল লক্ষ্য

ছবি - সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে যবিপ্রবিকে গড়ে তোলা এবং দক্ষ জনশক্তি তৈরি করা তাদের মূল লক্ষ্য। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে যবিপ্রবিকে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৫’: এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শীর্ষস্থানে রয়েছে।

  • ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৫’: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

  • কিউএস এশিয়া র‍্যাঙ্কিং: এই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে।

  • গবেষণা: বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির আটজন শিক্ষক স্থান পেয়েছেন, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

উপচার্য বলেন, ক্যাম্পাসকে র‌্যাগিং ও রাজনীতিমুক্ত রাখার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে চালু করা হয়েছে মাস্টার্স থিসিস ফেলোশিপ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের

যৌথ অর্থায়নে ৩০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার আওতায় নতুন ভবন ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে।তিনি আরও বলেন, কিছু মহল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি থামাতে চাইলেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।