বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধন করলেন উপাচার্য

মোঃ ফরহাদ হোসেন

জুলাই ২৭, ২০২৬, ১০:০৯ এএম

হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধন করলেন উপাচার্য

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন কার্নিভাল ১.০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ও শরীরচর্চা শিক্ষা শাখার সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।পাঁচ দিন ধরে চলবে এই ইনডোর প্রতিযোগিতা।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষা অর্জনের সাথে শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া প্রয়োজন। 

মাদকমুক্ত ও সুন্দর ক্যাম্পাস বজায় রাখতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ২০টি গ্রুপের ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।