রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১০:৪৪ এএম

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

বলিউডের মঞ্চ কাঁপানো কণ্ঠ, একসময়ের লাইভ কনসার্ট প্রিয় তারকা মোনালি ঠাকুর দীর্ঘ বিরতির পর অবশেষে নীরবতা ভেঙেছেন। দীর্ঘদিন ধরে তিনি গানের মঞ্চ, সোশ্যাল মিডিয়া ও ভক্তদের কাছ থেকে দূরে সরে ছিলেন। কয়েক মাস আগের এক পোস্ট ঘিরে ভক্তরা তখন তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু করেছিলেন, যেখানে বিয়েতে টানাপোড়েনের মতো প্রশ্নও উঠেছিল।

তবে সেই সময় গায়িকা ছিলেন নিশ্চুপ।বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে মোনালি ঠাকুর নিজের কষ্টের কথা ও দূরে থাকার কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, পূজার আগে থেকেই তিনি ভীষণ অসুস্থ ছিলেন এবং একটার পর একটা শারীরিক সমস্যা যেন তার পিছু ছাড়ছিল না।

হঠাৎ দাঁতে গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাকে অস্ত্রোপচার করাতে হয়। সেই সময় তার মুখ ভীষণ ফুলে গিয়েছিল। দাঁতের সমস্যা সামলে উঠতেই আবার মারাত্মক জ্বরে আক্রান্ত হন। তিনি অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনারা আমার জন্য চিন্তা করেছেন—এটাই সবচেয়ে ভালো লাগে।"গায়িকা আরও জানান, ছোটবেলা থেকেই কাজ শুরু করায় দীর্ঘদিনের পরিশ্রমের চাপ এখন তার শরীরকে ক্লান্ত করে তুলেছে। তাই আপাতত তিনি ছুটি কাটাচ্ছেন, শরীর ও মনকে বিশ্রাম ও সময় দিচ্ছেন।

তবে এই বিশ্রামের পাশাপাশি নতুন কাজের পরিকল্পনাও চলছে। অনুরাগীদের সঙ্গে আলাপ করে তিনি বলেন, "খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে ফিরছি। আর নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও থাকব।" দীর্ঘদিন ধরেই বিদেশে থাকা এই তারকা সেখানে গোপনে বিয়েও সেরেছিলেন, যা নিয়ে আজও ভক্তদের মনে নানা জল্পনা রয়েছে। তবে মোনালি ঠাকুর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলছেন না এবং তিনি সেই অংশটুকু আড়ালেই রাখতে চান।