রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফের আবেগঘন পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১১:৪৬ এএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফের আবেগঘন পোস্ট

সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

আসিফ আকবর তার পোস্টে খালেদা জিয়াকে দেশের 'জাতীয় ঐক্যের প্রতীক' এবং 'আপসহীন লড়াকু জননেত্রী' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া কখনও ফ্যাসিস্টদের ভয়-জুলুম-অত্যাচারের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে নির্যাতিত রাজনীতিক’।

তিনি সতর্ক করে বলেন:যথাযথ নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিবেচনার অবসান ঘটলে তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তাকে নতুন কোনো রাজনৈতিক খেলায় বলি হতে দেওয়া উচিত নয়, এতে রাষ্ট্র অস্থিতিশীল হয়ে পড়তে পারে।"আসিফ আকবর আরও লেখেন, "আবেগতাড়িত কিছু মানুষও এতে যুক্ত হয়েছেন।

অযথা আবেগে ভেসে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া ঠিক হবে না।"তিনি আশা প্রকাশ করেন, "আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ম্যাডাম। আপনার অপেক্ষায় এই জাতি প্রার্থনায় রয়েছে।"