ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:০৬ পিএম
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখানো এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই ধারণা করা হচ্ছিল যে এটি একাধিক নজির গড়তে চলেছে। সেই পূর্বাভাসই সত্যি করে মুক্তির নবম দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল ‘ধুরন্ধর’।
বিশ্বজুড়ে সিনেমাটির মোট ব্যবসা দাঁড়িয়েছে ৪০০ দশমিক ২৫ কোটি রুপি।তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের হওয়া সত্ত্বেও সিনেমাটির ব্যবসায় কোনো প্রভাব পড়েনি। সময় হাতে নিয়েই প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা।
মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে এসে আরও গতি পেয়েছে রণবীর সিং অভিনীত এই সিনেমাটি। শুধু ১৩ ডিসেম্বরেই ভারতে সিনেমাটি আয় করেছে ৫৩ কোটি রুপি।
যা এর আগের দিন ১২ ডিসেম্বরের সংগ্রহ (৩২ কোটি রুপি)-এর চেয়ে অনেক বেশি।চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ‘ধুরন্ধর’র বক্স অফিস সংগ্রহকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ধুরন্ধর’ নতুন দৃষ্টান্ত তৈরি করল।”তরণ আদর্শের দাবি অনুযায়ী, হিন্দি বক্স অফিসে দ্বিতীয় শনিবারের আয়ে ‘ধুরন্ধর’ সাম্প্রতিক সময়ের সফল সিনেমাগুলোকেও ছাপিয়ে গেছে:
‘ধুরন্ধর’: দ্বিতীয় শনিবারের আয় – ৫৩ কোটি রুপি।
পুষ্পা ২’ (হিন্দি): দ্বিতীয় শনিবারের সংগ্রহ – ৪৬ দশমিক ৫০ কোটি রুপি।
ছাবা’: দ্বিতীয় শনিবারের আয় – ৪৪ দশমিক ১০ কোটি রুপি।
স্ত্রী ২’: দ্বিতীয় শনিবারের আয় – ৩৩ দশমিক ৮০ কোটি রুপি।
এই সাফল্যের কারণে চলচ্চিত্র বিশেষজ্ঞরা ধারণা করছেন, মোট ব্যবসার নিরিখেও ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের নিজের পুরনো রেকর্ডগুলো ছাড়িয়ে যেতে পারে:
সিম্বা: ২৪০ দশমিক ৩০ কোটি রুপি (রেকর্ড ইতোমধ্যে ভেঙে গেছে)।
পদ্মাবৎ: ৪০০ কোটি রুপি (অনুরাগীরা আশা করছেন, ‘ধুরন্ধর’ অচিরেই এই নজিরও ছাড়িয়ে যাবে)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন