শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

হাদির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:২৮ পিএম

হাদির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

তিনি অভিযোগ করেছেন, ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ পরিচয়ে তাকে মোবাইল ফোনে এই হুমকি দেওয়া হয়েছে।

গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। জুলাইয়ের এই অগ্রনায়কের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওইদিন চমক তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন।

অভিনেত্রী চমক তার ফেসবুক পেইজে লেখেন:হাদি হয়ত ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।এ স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।চমক 'আমার দেশ'কে বলেন,সকাল থেকে আমার অনেক নাম্বার থেকে কল আসছে। এ কারণে আমি মোবাইল বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি।

আমার ধারণা এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে, আমার জীবনের ওপর হুমকি দিয়েছে।”চমকের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজের মত প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, "যথার্থ বলেছেন।" আরেকজন লেখেন, হাদি ভাইকে ফিরতেই হবে।উল্লেখ্য, অভিনেত্রী চমক ছাড়াও ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।