রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ ওসমান হাদির স্মরণে মোয়াজ আলির কণ্ঠে নতুন গজল: এমন জীবন তুমি করিবে গঠন

শাহিন ইসলাম

ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:১৫ পিএম

ইসলামী সংগীতের সুপরিচিত প্রতিষ্ঠান নাশিদ ফিল্মের পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ‘এমন জীবন তুমি করিবে গঠন’ শিরোনামে একটি নতুন ও অনন্য আধ্যাত্মিক গজল প্রকাশ করা হয়েছে।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কনিষ্ঠ শিল্পী মোয়াজ আলির সুমধুর কণ্ঠে গজলটি এক বিশেষ মাত্রা পেয়েছে যা শ্রোতাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের কঠিন সময়ে মনোবল উন্নত করতে সাহায্য করবে।

গজলটির কথা ও সুর করেছেন শিল্পী জায়েদ আহমদ এবং পুরো প্রকল্পটি পরিচালনা করেছেন শাহিন ইসলাম। এই নিবেদনে মূলত মানুষের জীবনের লক্ষ্য ও পরম উদ্দেশ্যকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে মানুষের পরিচয় তার পোশাকে নয় বরং সৎ কর্মে নিহিত।

গজলটির লিরিকে দুনিয়ার মোহ ত্যাগ করে রবের বিধান মেনে চলা এবং সদা সৎ পথে চলার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে মানুষের বিদায়ের লগ্ন যেকোনো সময় আসতে পারে তাই আখেরাতের পাথেয় সংগ্রহ করা এবং সর্বদা প্রভুকে স্মরণ করা অপরিহার্য।

২০১৭ সালে শাহিন ইসলামের হাত ধরে প্রতিষ্ঠিত নাশিদ ফিল্ম মূলত নতুন ও সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে এই অডিও ও ভিডিওর সকল স্বত্ব তাদের সংরক্ষিত এবং অনুমতি ব্যতীত এর ব্যবহার আইনত দণ্ডনীয়।