রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেরি জিন্দেগি হ্যায় তু ৩৩তম পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা

বিনোদন ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১১:২৩ এএম

মেরি জিন্দেগি হ্যায় তু ৩৩তম পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা

শেষের পথে মেরি জিন্দেগি হ্যায় তু

জনপ্রিয় পাকিস্তানি রোমান্টিক ড্রামা ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ বর্তমানে দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। হানিয়া আমির ও বিলাল আব্বাস খান অভিনীত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে প্রধান দুই চরিত্রের অভিনয় ও গল্পের বুনন নাটকটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

 বর্তমানে নাটকটি তার শেষ পর্যায়ে পৌঁছানোয় ভক্তদের মধ্যে পরবর্তী ৩৩তম পর্ব নিয়ে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন ৩৩তম পর্বই কি এই নাটকের শেষ পর্ব হতে যাচ্ছে কি না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেরি জিন্দেগি হ্যায় তু নাটকের ৩৩তম পর্বটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। পাকিস্তানে সাধারণত এআরওয়াই ডিজিটাল চ্যানেলে এই নাটকের নতুন পর্বগুলো প্রচারিত হয়। এছাড়া ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটি উপভোগ করতে পারেন। 

সম্প্রতি পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠানের কারণে নাটকের সম্প্রচার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল, যার ফলে কিছু পর্ব সময়মতো মুক্তি পায়নি। এটি নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও এখন আবার নিয়মিত প্রচার শুরু হয়েছে।৩৩তম পর্বটিই শেষ কি না তা নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন প্রতিবেদন এবং ভক্তদের মধ্যকার আলোচনা অনুযায়ী ধারণা করা হচ্ছে যে, ৩৩তম পর্বটি সম্ভবত এই সিরিজের দ্বিতীয় শেষ পর্ব হতে পারে। 

অর্থাৎ এরপর আরও একটি পর্ব আসার সম্ভাবনা রয়েছে যেখানে গল্পের পূর্ণাঙ্গ সমাপ্তি দেখানো হবে। বর্তমান প্রেক্ষাপটে গল্পের প্রধান দুই চরিত্র কামইয়ার ও আয়রার সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাদের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি, পারিবারিক সমস্যা ও আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের দারুণভাবে প্রভাবিত করছে। ৩৩তম পর্বে তাদের সম্পর্কের কোনো চূড়ান্ত সমাধান আসে কি না, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে থাকা হাজারো দর্শক।