রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেষের পথে পাকিস্তানি জনপ্রিয় ড্রামা ‍‍`মেরি জিন্দেগি হে তু‍‍`

বিনোদন ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৩:৫১ পিএম

শেষের পথে পাকিস্তানি জনপ্রিয় ড্রামা ‍‍`মেরি জিন্দেগি হে তু‍‍`

হানিয়া ও বিলাল

রোমান্টিক গল্পের আবেশে ভরা পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‍‍`মেরি জিন্দেগি হে তু‍‍` আগামী সপ্তাহেই পর্দা থেকে বিদায় নিতে চলেছে। অগণিত দর্শকের মন জয় করা এই সিরিয়ালটির শেষ মুহূর্তের চিত্রনাট্য তৈরি করেছেন নাট্যকার এবং নির্মাতাও ইতি টানার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

কেউ গল্পের শেষ নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন আবার কেউ চূড়ান্ত পরিণতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।পাকিস্তানি একটি বিনোদন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে ধারাবাহিকটির শেষ পর্বের দ্বিতীয় অংশ আগামী ১৪ মার্চ সম্প্রচারিত হবে। 

এর আগে গত ৭ মার্চ এই বিশেষ সমাপনী পর্বের প্রথম অংশ প্রচারিত হয়েছে যা দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। শুধু পাকিস্তান বা বাংলাদেশেই নয় বরং প্রতিবেশী দেশ ভারতেও আয়রা ও কামিয়ারের এই ভালোবাসার গল্প সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে। 

এই নাটকে আয়রা চরিত্রে হানিয়া আমীর এবং কামিয়ার চরিত্রে বিলাল আব্বাস খানের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় এই দুই তারকার রসায়ন এবং প্রেমের টানাপোড়েন দর্শকদের বুঁদ করে রেখেছিল। 

যদিও গল্পের কিছু নাটকীয় মোড় নিয়ে সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে সমালোচনা হয়েছে কিন্তু জনপ্রিয়তার নিরিখে এই সিরিয়ালটি ছিল আকাশছোঁয়া। আয়রা আর কামিয়ারের দীর্ঘ সফরের সমাপ্তি ঘটতে দেখে ভক্তদের একদল যেমন স্বস্তি প্রকাশ করছেন তেমনি প্রিয় ড্রামাটি শেষ হয়ে যাওয়ার আক্ষেপে পুড়ছেন অন্যদলের অনুসারীরা। মূলত ভালোবাসার এক সার্থক পরিণতির প্রত্যাশা করছেন এই উপমহাদেশের ড্রামা প্রেমী দর্শকরা।