জুন ৫, ২০২৬, ১০:১৭ পিএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পেয়েছেন ব্যতিক্রমধর্মী এক সম্মাননা। অভিনয়জীবনে অসংখ্য পুরস্কার ও দর্শকের ভালোবাসা অর্জন করলেও, সোনার তৈরি বিশেষ একটি কলস উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। শুক্রবার বিকেলে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।
জিমে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। হঠাৎ একটি ফোনকল আসে। তাকে জরুরিভিত্তিতে একটি নির্ধারিত স্থানে উপস্থিত হতে বলা হয়। কারণ সম্পর্কে কিছু না জেনেই সেখানে পৌঁছান তিনি। সেখানে গিয়ে দেখেন, বিশিষ্ট সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর তার হাতে তুলে দিচ্ছেন সোনার তৈরি একটি বিশেষ কলস।
অপ্রত্যাশিত এই সম্মাননা পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।দর্শকই তার কাছে সব।অপু বিশ্বাস বলেন, একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা ও সম্মান।
জীবনের পথচলায় কখনো অর্থ-বিত্তকে প্রাধান্য দেননি তিনি। দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছেন। তবে এমন একটি সম্মাননা তার জন্য অপেক্ষা করছে, তা কখনো কল্পনাও করেননি। এই কলসের মূল্য শুধু সোনার পরিমাপে নির্ধারণ করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শ্রদ্ধা এবং তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। অসংখ্য পুরস্কারের ভিড়ে এই উপহারটি তার জীবনের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে। এই বিশেষ প্রাপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন