রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হলিউড অভিনেত্রী ডাভেইগ চেজ আর নেই

বিনোদন ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৫:০২ পিএম

হলিউড অভিনেত্রী ডাভেইগ চেজ আর নেই

হলিউডের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ডাভেইগ চেজ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো হলিউড বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।জনপ্রিয় এই তারকার দীর্ঘদিনের বিশ্বস্ত ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু জন রায়ান জুনিয়র মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে যে মেনিনজাইটিস রোগ থেকে সৃষ্ট নানা শারীরিক জটিলতা এবং রক্তে মারাত্মক সংক্রমণের কারণে সেপসিসে আক্রান্ত হয়েছিলেন ডাভেইগ। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে তীব্র অপুষ্টিজনিত নানা জটিলতার কারণেও তিনি চিকিৎসাধীন ছিলেন। সব ধরনের চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা ডাভেইগ চেজ খুব অল্প বয়সেই বিশ্বজুড়ে কোটি দর্শকের নজর কেড়েছিলেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বিশ্বখ্যাত হরর চলচ্চিত্র ‍‍`দ্য রিং‍‍`-এ সামারা মর্গান চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। একই সময়ে বিশ্বখ্যাত ডিজনির অত্যন্ত জনপ্রিয় কৌতুকপ্রদ অ্যানিমেশন চলচ্চিত্র ‍‍`লিলো অ্যান্ড স্টিচ‍‍`-এ লিলো চরিত্রে কণ্ঠ দিয়ে তিনি বিশ্বজুড়ে শিশু-কিশোরদের কাছে এক পরিচিত নাম হয়ে ওঠেন।

অভিনয় ও কণ্ঠশিল্পের পাশাপাশি মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন ডাভেইগ। তাঁর এই অকাল প্রয়াণে সহকর্মী ও সাধারণ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে প্রিয় তারকার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

তথ্যসূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম