রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ভোটকেন্দ্রের দরজায় তালা

বিনোদন ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৬:০১ পিএম

শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ভোটকেন্দ্রের দরজায় তালা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।শুক্রবার জুমার নামাজের বিরতির সময় বিএফডিসি প্রাঙ্গণে এই ঘটনার সূত্রপাত ঘটে। আরমান-মুক্তি প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা অভিযোগ করেন, ভোটকক্ষের ভেতরে কিছু মানুষকে আটকে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, এমন কোনো নিয়ম থাকার কথা নয়। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভেতর থেকে এক নিরাপত্তারক্ষীকে বের হতে দেখা গেলে পরিস্থিতির উত্তাপ আরও বাড়তে থাকে। ওই নিরাপত্তারক্ষী জানান, তিনি ওয়াশরুমে গিয়েছিলেন এবং ভুলবশত তালা দেওয়া হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু। তিনি জানান, ভোটকক্ষের ভেতরে অনিয়মের কোনো সুযোগ নেই এবং প্রজেক্টরের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে।শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিসহ ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।