জুলাই ৩, ২০২৬, ০৯:৩১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় চিত্রনায়িকা পরীমণির ফেসবুক পোস্টের ভিডিও দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা।শুক্রবার দুপুরে পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওগুলোতে দেখা গেছে, তার বাম পায়ে প্লাস্টার করা। একটি ভিডিওতে তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন।
প্রথম ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠ্যাংয়ে নজর লাগছে।’ পরবর্তীতে বিকেলে আরও একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘এক পায়ে…’। প্রিয় নায়িকার হঠাৎ এমন শারীরিক অবস্থার বিষয়টি স্পষ্ট না হলেও ভিডিওগুলো প্রকাশের পর থেকে নেটপাড়ায় তাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে নায়িকার দ্রুত সুস্থতা কামনা করছেন। যদিও তিনি আঘাত বা অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেননি, তবে নেটিজেনদের ধারণা মজার ছলে ভিডিও দিলেও তিনি শারীরিক যন্ত্রণা ভোগ করছেন।বিনোদনের প্রিয় এই তারকাকে হুইলচেয়ারে দেখার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঝড় বইছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন