জুলাই ১৪, ২০২৬, ১১:২২ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে উড়াল দিয়েছেন মালদ্বীপে। নীল জলরাশির দেশটিতে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজেকে মেলে ধরেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। ভ্রমণের দারুণ কিছু মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের সঙ্গে।সমুদ্রের নীল জল, বালুকাময় সৈকত আর রাতের মায়াবী আবহে কাটানো সময়ের ছবিগুলো এখন ইন্টারনেটে বেশ প্রশংসিত হচ্ছে।
মালদ্বীপের সমুদ্র সৈকতে রাতের বেলা মোমবাতির আলোয় ডিনারের রোমান্টিক মুহূর্তে তাকে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। সামনে সাজানো বাহারি খাবার আর লণ্ঠনের আলো-আঁধারির মাঝে তার মিষ্টি হাসি নেটিজেনদের মন কেড়েছে। রৌদ্রোজ্জ্বল দিনে সৈকতে ব্যাকলেস ফ্লোরাল পোশাকে এবং সানগ্লাস চোখে এক অন্য রকম লুকে ধরা দিয়েছেন তিনি। তার ব্যাকগ্রাউন্ডে রিসোর্টের ওয়াটার ভিলা আর নীল আকাশ এই দৃশ্যকে আরও আবেদনময়ী করে তুলেছে।
বিদেশের মাটিতেও বাঙালি নারীর চিরচেনা রূপ ফুটিয়ে তুলেছেন তিনি। সাগরের বুকে কাঠের তৈরি ওয়াকওয়েতে হালকা নীল ও বেগুনি রঙের শাড়ির সঙ্গে লাল কাঁচের চুড়ি পরে তিনি পোজ দিয়েছেন। সমুদ্রের কোল ঘেঁষে তৈরি কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরের ঢেউ উপভোগ করার মুহূর্তটিও ছিল দারুণ। মাথায় স্টাইলিশ হ্যাট আর সাদা সিল্কের গাউনের সঙ্গে ম্যাচিং লেস শ্রাগ জড়িয়ে তার এই ক্ল্যাসিক পোজটি দর্শকদের নজর কেড়েছে।
সৈকতের পাশে ক্যাফেতে বসে হালকা গোলাপি পোশাকে ক্যাজুয়াল লুকেও তাকে বেশ স্নিগ্ধ দেখিয়েছে। মালদ্বীপের কাঁচের মতো স্বচ্ছ নীল জলরাশিতে নেমে জলকেলিতেও মেতেছিলেন তিনি। ফ্লোরাল প্রিন্টের পোশাকে সাগরের জল ছোঁয়ার মুহূর্তটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন