রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন তৌসিফ ও মালাইকা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৬:৩১ পিএম

প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন তৌসিফ ও মালাইকা

ছবি : সংগৃহীত

ভালোবাসা, বিচ্ছেদ এবং মানুষের ভেতরের মানসিক পরিবর্তনের নানা জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নতুন বিশেষ নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছেন কেয়া পায়েল এবং নতুন মুখ মালাইকা চৌধুরী।

কেয়া পায়েলের সঙ্গে অতীতে কাজ করলেও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর সঙ্গে এটিই তৌসিফের প্রথম কাজ।নতুন এই কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব জানান, এটি গতানুগতিক কোনো প্রেমের গল্প নয়, বরং সম্পর্কের টানাপোড়েন ও মানসিক পরিবর্তনের এক অনন্য দৃশ্যরূপ। ভিন্নধর্মী এই রসায়নে কাজ করে দারুণ ভালো লেগেছে এবং দর্শকরাও নাটকটি উপভোগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নির্মাতা জানান, ভুল সিদ্ধান্ত ও পরিস্থিতির কারণে এক হতে না পারা কিছু মানুষকে কেন্দ্র করেই এই গল্পের বিস্তার ঘটানো হয়েছে।খুব শীঘ্রই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হবে।