রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রিয়তমা সিনেমা আমার জীবনের আশীর্বাদ

বিনোদন ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ০৯:৪৯ পিএম

প্রিয়তমা সিনেমা আমার জীবনের আশীর্বাদ

ছবি : সংগৃহীত

গত কয়েক বছর আগে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল চলচ্চিত্র ‍‍`প্রিয়তমা‍‍` তার অভিনয়জীবনের অন্যতম সেরা প্রাপ্তি ও আশীর্বাদ বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফ পরিচালিত এই চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি এ দেশের দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই সময়ের স্মৃতিচারণ করে ঢাকা সফর ও শুটিংয়ের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

কলকাতার নাটকের মাধ্যমে অভিনয় শুরু করলেও এই সিনেমার মাধ্যমেই তিনি বড় পর্দায় পরিচিতি লাভ করেন।ইধিকা পাল জানান যে প্রথমবার ঢাকায় এসে বিএফডিসি ও হাতিরঝিল ঘুরে দেখার স্মৃতি তার আজও মনে রয়েছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকদের সাথে বসে নিজের অভিনীত ছবি দেখার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন যে মাস্ক পরে থাকার পরও দর্শকরা তাকে চিনে ফেলেছিলেন। 

সেই ভালোবাসার কথা তিনি কখনোই ভুলবেন না বলে উল্লেখ করেন। বর্তমানে তিনি কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।ভবিষ্যতেও এই ধরনের চমৎকার গল্পের চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।বাংলাদেশের সিনেমায় দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা বলে জানান তিনি।