বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কঠিন মানসিক টানাপোড়েন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০২:৩৯ পিএম

কঠিন মানসিক টানাপোড়েন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

ব্যক্তিজীবনের বারবার সম্পর্কের ভাঙন এবং মানসিক অবসাদের কঠিন দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে অতীতের মানসিক সংকটের স্মৃতিচারণ করেন তিনি। একাধিক বৈবাহিক বিচ্ছেদ ও সামাজিক মাধ্যমের সমালোচনার মুখোমুখি হয়ে একসময় তিনি তীব্র মানসিক হতাশায় ভুগেছিলেন বলে জানান।

তবে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়েই সেই সংকট কাটিয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তী জানান, সম্পর্কের জটিলতায় ভেঙে পড়ে একসময় জীবনের প্রতি চরম অনীহা তৈরি হলেও পরবর্তীতে নিজের শক্তি সঞ্চয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মাত্র অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে প্রথম সংসার শুরু করেছিলেন তিনি। 

দীর্ঘ তেরো বছর পর ২০১৬ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে এবং এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে মডেল কৃষাণ ব্রজ ও ফিটনেস ট্রেনার রোশন সিংয়ের সাথে সম্পর্কে জড়ালেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেসব অধ্যায়েরও সমাপ্তি ঘটে।

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই ও রাজনৈতিক সম্পৃক্ততার বাইরে বর্তমানে অভিনয়ের দিকেই পূর্ণ মনোযোগ ধরে রেখেছেন এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও পেশাগত কাজ এবং সন্তানকে ঘিরেই তাঁর দৈনন্দিন ব্যস্ততা পরিচালিত হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।