বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যে বিষয় কখনো বলতে চান না আলমগীর সে কথা বলে দিলেন সোহেল রানা

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৬:৪৮ পিএম

যে বিষয় কখনো বলতে চান না আলমগীর সে কথা বলে দিলেন সোহেল রানা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা আলমগীর চলচ্চিত্র অঙ্গনের দুস্থ ও অসহায় মানুষদের নিয়মিত গোপনে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। দীর্ঘদিনের সহকর্মী ও প্রবীণ অভিনেতা সোহেল রানা সম্প্রতি একটি স্মৃতিচারণমূলক আড্ডায় তাঁর এই মানবিক কাজের কথা প্রকাশ করেছেন। প্রচারবিমুখ হওয়ায় আলমগীর কখনোই নিজের হাতে এই সাহায্য সরাসরি তুলে দেন না।

শুধু আর্থিক সহায়তা নয়, সহশিল্পীদের নিয়মিত খোঁজখবর রাখতেও তিনি সবার চেয়ে এগিয়ে। সোহেল রানা জানান, চলচ্চিত্র জগতের অনেকেই যখন কেবল জনপ্রিয় নায়ক-নায়িকাদের খবর রাখেন, তখন আলমগীর সবার ফোন নম্বর নিজের সংগ্রহে রাখেন এবং নিয়মিত যোগাযোগ করেন। 

আর্থিক কষ্টের মধ্যে থাকা শিল্পীদের কাছে তিনি বিশ্বস্ত মানুষের মাধ্যমে অর্থ পৌঁছে দেন। এই গুণের কারণে আলমগীরকে তিনি অত্যন্ত সম্মান ও স্নেহ করেন বলে উল্লেখ করেন। পাশাপাশি, শাবানার সঙ্গে আলমগীরের শতাধিক ছবির জুটির অভাবনীয় সাফল্য এবং তাঁর আড়ালে থাকা গানের প্রতিভার প্রশংসাও করেন এই প্রবীণ অভিনেতা।

সোহেল রানার এমন প্রশংসার জবাবে আলমগীর অত্যন্ত বিনয়ের সঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই সোহেল রানা তাঁর সিনিয়র এবং তিনি তাঁকে পরম শ্রদ্ধায় ‍‍`পারভেজ ভাই‍‍` বলে ডাকেন। নিজের দানের কথাটি কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, তাঁকে যতটা দয়ালু বলা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে ততটা নন।