সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম
দীর্ঘদিনের মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে কাজে ফিরেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনি। গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত পদ্ম বিলে তারা তাদের নতুন সিনেমা ‘আইলা চোরা’-এর একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছেন।
পারিবারিক কারণে তাদের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়েছিল। তবে এবার সেই ভুল বোঝাবুঝি কাটিয়ে তারা আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন। হিরো আলম বলেন, “রিয়া আর আমার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু একসাথে কাজ করতে গিয়েই অনেক কিছু ঠিক হয়ে যায়। নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল।”
রিয়া মনি বলেন, “মান-অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সবসময় পেশাদার। আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে।”
পরিচালক শাওন আশরাফ জানান, এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয়, বরং একটি সম্পর্কের নতুন শুরু ফুটিয়ে তোলা হয়েছে। 'আইলা চোরা' সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন