রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফের মডেলের প্রেমে হার্দিক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৪:২৭ পিএম

ফের মডেলের প্রেমে হার্দিক

ছবি - সংগৃহীত

ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর এবার নতুন মডেলের প্রেমে পড়েছেন বলে গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মুম্বাই বিমানবন্দরে মডেল মাহিকা শর্মার সঙ্গে ক্যামেরাবন্দী হওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হার্দিক ও মাহিকা একই গাড়ি থেকে নামছেন এবং হার্দিক বেশ যত্ন সহকারে মাহিকাকে ভিড়ের মধ্য দিয়ে আগলে রাখছেন। তাদের এই রসায়ন দেখে ভক্ত ও নেটিজেনরা মনে করছেন, দীর্ঘদিনের গুঞ্জনকে হয়তো এভাবেই তারা পরোক্ষভাবে স্বীকৃতি দিলেন।

এর আগে ২০২৪ সালে হার্দিক পান্ডিয়া ও তার সার্বিয়ান স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ এক যৌথ বিবৃতিতে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের একমাত্র পুত্র আগাস্ত্য দুজনের কাছে মিলেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে আরেক মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে জড়ালেও, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি বলে জানা যায়।

এরপর থেকেই ক্রিকেট ও বিনোদন জগতে মডেল মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের প্রেমের কানাঘুষা চলছিল। বৃহস্পতিবার রাতে তাদের একসঙ্গে জনসমক্ষে আসা সেই জল্পনাকেই যেন সত্যি বলে প্রমাণ করল। যদিও এ বিষয়ে হার্দিক বা মাহিকা কেউই এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।