রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম, কিন্তু কেন?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৮:২১ পিএম

এবার সন্তানদের জন্য মা খুঁজছেন হিরো আলম, কিন্তু কেন?

ছবি - সংগৃহীত

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। স্ত্রীর পক্ষ থেকে পরকীয়ার অভিযোগ ওঠার একদিন পরই এবার তিনি (জানিয়েছেন), আর বিয়ে নয়, বরং তার তিন সন্তানের দেখাশোনার জন্য একজন ‘স্নেহশীল মা’ খুঁজছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, “আমার আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে একা মানুষ করা কঠিন, তাই এমন একজন মা চাই, যিনি ওদের যত্ন নিতে পারবেন।”তিনি তার আগের দুটি বিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে ব্যবহার করে স্টার হতে এসেছিল। তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা, তাই সংসারটা করা হলো না।”

এর আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হিরো আলমের স্ত্রী রিয়া মনি ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার সঙ্গে সংসার করা অবস্থাতেই হিরো আলম অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। এই নিয়ে দ্বন্দ্বের জেরেই তিনি হিরো আলমকে তালাকনামা পাঠিয়েছিলেন বলেও দাবি করেন।

স্ত্রীর এই অভিযোগ এবং হিরো আলমের ‘মা খোঁজার’ এই নতুন বক্তব্যে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।