রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব’: হিরো আলম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ১২:৫৮ পিএম

রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব’: হিরো আলম

ছবি - সংগৃহীত

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের পারিবারিক দ্বন্দ্ব এবার নতুন মোড় নিয়েছে। স্ত্রী রিয়া মনির পরকীয়ার অভিযোগের জবাবে হিরো আলম তাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এরপর "দুধ দিয়ে গোসল" করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে হিরো আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”এর আগে, বৃহস্পতিবার রিয়া মনি ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন।

তিনি দাবি করেন, হিরো আলম মিথিলা নামে এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং এই নিয়ে দ্বন্দ্বের জেরে তিনি আগেও হিরো আলমকে তালাকনামা পাঠিয়েছিলেন। রিয়া মনির দাবি, সেই তালাকের কাগজ পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।স্ত্রীর এসব অভিযোগের জবাবেই হিরো আলম এই তালাক এবং ‘দুধ দিয়ে গোসল’ করার মতো মন্তব্য করলেন বলে ধারণা করা হচ্ছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, “আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে ব্যবহার করে স্টার হতে এসেছিল। মুখে বলত সংসার করবে, কিন্তু অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।”এই তারকা দম্পতির পাল্টাপাল্টি অভিযোগ ও ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।