নভেম্বর ২, ২০২৫, ০৩:৩৪ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের নতুন মেধাবী শিল্পীদের জন্য একটি বিশ্বমানের মিউজিক স্কুল প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে টানা দুই মাসের সংগীত সফর শেষ করে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই আবার ক্রিকেট মাঠের দায়িত্বেও ব্যস্ত হয়ে পড়েছেন। এই দ্বৈত ব্যস্ততার মাঝেই তিনি তার নতুন এই পরিকল্পনার কথা জানালেন।
আসিফ আকবর জানান, তিনি রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কমপ্লেক্সে এই মিউজিক স্কুলটি স্থাপন করতে চান। স্কুলটি গড়ে তোলার ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য মিউজিক স্কুলগুলোর আদল অনুসরণ করার পরিকল্পনা করেছেন। এই লক্ষ্যেই তিনি এবারের যুক্তরাষ্ট্র সফরে থাকার সময় বিভিন্ন মিউজিক স্কুল পরিদর্শন করেন এবং সেগুলোর ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে এসেছেন।
এই পরিকল্পনা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি সব সময় নতুন শিল্পীদের সঙ্গে গান করেছি। তরুণদের নিয়ে চলাই আমার অভ্যাস। আমাদের দেশে অসংখ্য মেধাবী ছেলে-মেয়ে আছে, কিন্তু সুযোগের অভাবে তারা ভালো কাজ করতে পারছে না। যারা গান শিখতে চায়, তাদের জন্য দেশে ভালো মানের, বিশ্বমানের মিউজিক স্কুল নেই।’
তিনি আরও বলেন, ‘তাই এফডিসিতে যে নতুন কমপ্লেক্স হচ্ছে, সেখানে একটা মিউজিক স্কুল চালু করার ইচ্ছা আছে। এবার আমেরিকা ট্যুরে গিয়ে বিভিন্ন মিউজিক স্কুলের ছবি-ভিডিও নিয়ে এসেছি। সেসব স্কুলের আদলে গড়ে তুলব এই স্কুল। বহু কিছুতে গ্যাপ আছে আমাদের, সেসব ফিলআপ করার সময় এসেছে।’
সংগীতের পাশাপাশি ক্রিকেটেও তরুণদের নিয়ে কাজ করছেন আসিফ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ কাণ্ডারিরা উঠে আসবে। আসিফ জানান, ‘একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার যে প্রাপ্তি, সেখান থেকে একধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে, সেই দায়বদ্ধতাও ঠিকভাবে ফুলফিল করতে চাই। তাই নতুনদের নিয়ে আমার এই পরিকল্পনা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন