রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফের বিপাকে সালমান, অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০২:৩৭ পিএম

ফের বিপাকে সালমান, অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ

ফের আইনি জটিলতায় সালমান খান!কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন ধরে রাজস্থানের আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলিউড তারকা সালমান খানকে। এবার সেই রাজস্থান থেকেই এল তার নামে নতুন অভিযোগ এবং আইনি নোটিশ।একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন অভিনেতা।

কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান খানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে।বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি এই অভিযোগ দায়ের করেছেন।দাবি: তার অভিযোগ, সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমশলায় 'কেশর' দেওয়া আছে বলে সালমান যে প্রচার করছেন, তা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।

যুক্তি: অভিযোগপত্রে আবেদনকারী উল্লেখ করেছেন যে, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ রুপি। সেই উপাদান মাত্র ৫ টাকা দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোটা ক্রেতা সুরক্ষা আদালত সালমান খান এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।