নভেম্বর ৬, ২০২৫, ১১:০২ পিএম
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি একটি অনুষ্ঠানে এক মন্তব্য করে সামাজিক মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি সরাসরি বলেন, "পুরুষদেরও ঋতুস্রাব হোক, তবেই তারা আমাদের কষ্ট-যন্ত্রণা বুঝতে পারবে।"সাধারণত বিতর্কে তেমন না জড়ানো এবং মেপে কথা বলার জন্য পরিচিত রাশমিকার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নেটিজেনদের একাংশ মনে করছে, নারীর প্রতি সহমর্মীতার কারণে তিনি এই মন্তব্য করেছেন এবং এটি একটি 'আউট অফ বক্স' চিন্তা। অন্যদিকে কিছু নেটিজেন তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।রাশমিকা এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন করেছিলেন। যদিও সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা জানিয়েছিলেন যে রাশমিকা সময় মেপে কাজ করেন না। তবুও এবার কাজের ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে মত প্রকাশ করে তিনি নিজের পরিচিত ধাঁচের বাইরে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
9860
এদিকে আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে রাশমিকা অভিনীত ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি এবং ছবিটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। বর্তমানে রাশমিকা ‘মাইসা’ নামক আরও একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন