নভেম্বর ৯, ২০২৫, ০৬:৪৯ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল পর্যন্ত) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৫ জন।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ই নতুন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা নিয়ে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুর মোট পরিসংখ্যান নিম্নরূপ:সূচকসংখ্যামোট মৃতের সংখ্যা৩১৩ জনমোট শনাক্ত রোগী৭৮ হাজার ৫৪৩ জনমোট ছাড়পত্র৭৪ হাজার ৮৯৩ জনগত ২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন, তাদের মধ্যে দু'জনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে, দু'জনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং দু'জনের বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বিভাগভিত্তিক চিত্র নিম্নরূপ:ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৭৮ জনঢাকা উত্তর সিটি করপোরেশন: ২২০ জনবরিশাল বিভাগ: ১৫৫ জনচট্টগ্রাম বিভাগ: ১৩২ জনখুলনা বিভাগ: ১১৪ জনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১১৫ জনরাজশাহী বিভাগ: ১১৩ জনময়মনসিংহ বিভাগ: ৫৯ জনসিলেট বিভাগ: ৯ জন


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন