নভেম্বর ২৫, ২০২৫, ০৬:২৮ পিএম
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ওঠানামা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে মোট ৬৩৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ৬৩৩ জনের মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগ থেকে রোগী রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৩৬ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮১ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১২৬ জন
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৮৬ জন
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৮২ জন
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৪৭ জন
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৪০ জন
রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৩ জন
রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৬ জন
সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৬ জন
একই সময়ে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এযাবৎ ৮৮ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ২১৪ জনে এবং এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন