ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:৩৪ পিএম
বাইরে বের হলে নানা ব্যস্ততায় আমরা কী খাচ্ছি বা কী পান করছি, সেসব নিয়ে ভাববার সময় হয়ে ওঠে না অনেকেরই। অথচ আমাদের পানীয়ের মধ্যেই লুকিয়ে থাকতে পারে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা।
সম্প্রতি নিউরোসায়েন্টিস্ট রবার্ট ডব্লিউ বি লাভ ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, ৩টি সাধারণ পানীয় রয়েছে যা নিয়মিত খেলে মারাত্মক ক্ষতি হতে পারে মস্তিষ্কের। এতে স্মৃতিশক্তি কমে যাওয়ার পাশাপাশি দেখা দিতে পারে আরও নানা জটিলতা।
১. অ্যালকোহল অ্যালকোহল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়।মানসিক স্বাস্থ্য: এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়, যা পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
ঝুঁকি: দীর্ঘদিন নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে স্মৃতিভ্রষ্টতা বা অনিদ্রা দেখা দিতে পারে।
২. চিনি মেশানো সোডা
সাধারণ সোডা পানীয়তে উচ্চমাত্রায় চিনি থাকে, যা মস্তিষ্কে প্রদাহ তৈরি করে।
রোগের ঝুঁকি: এভাবে দীর্ঘমেয়াদি প্রদাহ অ্যালঝেইমার্সসহ নানা নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়।
ডায়াবেটিস: গবেষণা বলছে, নিয়মিত চিনি মেশানো সোডা গ্রহণ করলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি ৬৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। বিশেষজ্ঞের মতে, এমনকি ডায়েট সোডাও মস্তিষ্কের জন্য ক্ষতিকর।
৩. অপরিশোধিত কলের পানি
সাধারণ ট্যাপ ওয়াটারে থাকা ফ্লুয়োরাইড নামের রাসায়নিক উপাদান মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে।
স্নায়ুজনিত সমস্যা: দাঁতের সুরক্ষায় ফ্লুয়োরাইডের ব্যবহার প্রচলিত হলেও, তা গিলে ফেললে বা নিয়মিত অপরিশোধিত জলরূপে গ্রহণ করলে দীর্ঘমেয়াদে স্নায়ুজনিত সমস্যার ঝুঁকি বাড়ে।
বিশেষজ্ঞদের পরামর্শ, মস্তিষ্ক সুস্থ রাখতে পানীয় বাছাইয়েও সচেতন হওয়া দরকার। আগেভাগে সতর্ক হলে, ভবিষ্যতের অনেক শারীরিক ও মানসিক সমস্যা এড়ানো সম্ভব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন