ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৫৪ পিএম
প্রতিদিন সকালে জোরে বা কর্কশ অ্যালার্মে ঘুম ভাঙলে শুধু বিরক্তই লাগে না—এই হঠাৎ শব্দ আপনার শরীর ও মস্তিষ্কেও বাড়তি চাপ ফেলে। নিয়মিত এমনভাবে ঘুম ভাঙলে দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক স্বাস্থ্যতে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।জোরে অ্যালার্মে হঠাৎ ঘুম ভাঙলে কী হয়?
হঠাৎ গভীর ঘুম ভেঙে যাওয়ার প্রক্রিয়া শরীরকে বিপদের সংকেত পাঠায়, যা 'ফাইট অর ফ্লাইট' প্রতিক্রিয়া (Fight or Flight) সৃষ্টি করে।স্ট্রেস হরমোন বেড়ে যায়: কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা দ্রুত বাড়ে। ফলে হৃদস্পন্দন এবং রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায়।
দীর্ঘমেয়াদী সমস্যা: প্রতিদিন এভাবে স্ট্রেস তৈরি হলে হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। গবেষণায় দেখা গেছে, এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে।
ভাবনা-চিন্তার ক্ষমতা কমে: হঠাৎ জাগলে মস্তিষ্ক সাময়িকভাবে স্থবির হয়ে থাকে, যাকে বলা হয় স্লিপ ইনার্শিয়া (Sleep Inertia)। জেগে ওঠার পর প্রথম ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে।মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাববছরের পর বছর ধরে জোরে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে নিম্নলিখিত সমস্যাগুলো দেখা দিতে পারে:উদ্বেগ বৃদ্ধি: শরীর প্রতিদিন সকাল থেকেই চাপের মধ্যে থাকায় উদ্বেগ বাড়ে।মেজাজ খিটখিটে: জোরে অ্যালার্ম ব্যবহারকারীরা দিনের শুরুতেই বেশি বিরক্ত ও অস্থির হয়ে পড়েন।
কীভাবে সুস্থভাবে ঘুম থেকে উঠবেন?
১. মৃদু অ্যালার্ম: নরম বা ধীরে ধীরে বাড়ে এমন অ্যালার্ম ব্যবহার করুন। হঠাৎ শব্দের বদলে মৃদু সুরে ঘুম ভাঙা শরীরকে কম স্ট্রেস দেয়। ২. সানরাইজ অ্যালার্ম: 'সানরাইজ অ্যালার্ম' বা ঘর ধীরে ধীরে আলো করে এমন অ্যালার্ম ব্যবহার করুন। এটি শরীরকে স্বাভাবিকভাবে জাগতে সাহায্য করে। ৩. নিয়মিত রুটিন: প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও উঠার অভ্যাস থাকলে অ্যালার্মের ধাক্কার প্রয়োজন কমে।
জোরে অ্যালার্ম সরাসরি মস্তিষ্কের কোষ নষ্ট না করলেও, প্রতিদিন এমন ধাক্কায় ঘুম ভাঙা শরীরকে অযথা স্ট্রেস দেয়। দীর্ঘ সময় এভাবে চলতে থাকলে হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্বাস্থ্য ভালো রাখতে অ্যালার্ম ব্যবহারের অভ্যাস বদলানো জরুরি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন