রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যেসব খাবার থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে, জানাল গবেষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৫২ পিএম

যেসব খাবার থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে, জানাল গবেষণা

বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর দ্বিতীয় শীর্ষ কারণ হলো কোলন ক্যানসার বা কোলোরেক্টাল ক্যানসার। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আমাদের প্রাত্যহিক খাদ্যাভ্যাসে থাকা অতিরিক্ত প্রক্রিয়াজাত বা ‘আল্ট্রা-প্রসেসড’ খাবার এই মরণব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকদের পরিচালিত এবং আন্তর্জাতিক জার্নাল JAMA Oncology-তে প্রকাশিত এই গবেষণায় কোলন ক্যানসারের সাথে খাবারের সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া গেছে।

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. ওয়েন্ডি লে-ব্রেট গবেষণার বরাত দিয়ে জানান, আল্ট্রা-প্রসেসড খাবার গ্রহণে অন্ত্রে এক ধরনের 'পলিপ' তৈরি হয়

যা পরবর্তীতে ক্যানসারে রূপ নিতে পারে। গবেষণায় দেখা গেছে, ৫০ বছরের কম বয়সী যেসব নারী নিয়মিত প্রক্রিয়াজাত খাবার খান, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ বেশি।গবেষণা অনুযায়ী যেসব খাবার এড়িয়ে চলা জরুরি: বিশেষজ্ঞরা ক্যানসার প্রতিরোধে নিচের খাবারগুলো খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার বা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন:

স্ন্যাকস ও মিষ্টি: প্যাকেটজাত বিস্কুট, চিপস, ক্যান্ডি, চকলেট বার এবং আইসক্রিম।

প্রসেসড মিট: চিকেন নাগেটস, হটডগ এবং সংরক্ষণকারী উপাদানযুক্ত ডেলি মিট।

তৈরি খাবার: ইনস্ট্যান্ট রামেন (নুডলস), ফ্রোজেন প্যানকেক, ফ্রোজেন রেডি মিল এবং প্রসেসড চিজ স্লাইস।

পানীয়: সোডা, এনার্জি ড্রিংক এবং অতিরিক্ত চিনিযুক্ত সিরিয়াল।

অন্যান্য: প্যাকেটজাত সাদা পাউরুটি এবং তথাকথিত স্বাস্থ্যকর প্রোটিন বা গ্রানোলা বার।

চিকিৎসকদের মতে, কোলন ক্যানসার থেকে বাঁচতে শুধুমাত্র শরীরচর্চা বা পর্যাপ্ত ঘুম যথেষ্ট নয়, বরং প্রাকৃতিক ও আঁশযুক্ত খাবারের (High Fiber) ওপর জোর দিতে হবে। তাজা শাকসবজি, ফলমূল এবং ঘরে তৈরি পুষ্টিকর খাবারই পারে দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে।