মে ১০, ২০২৬, ০৮:৪৭ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭০৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছেন ৬৫ জন। অন্যদিকে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে এই সময়ে মারা গেছেন ৩৪৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে গেছেন ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১১৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক শিশু এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা স্থিতিশীল হলেও মৃত্যুর সংখ্যায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের নাম যুক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্য প্রদান করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন