রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাম ও উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৫:০২ পিএম

হাম ও উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে আরও ১ হাজার ২২৪ জনের দেহে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ জনের প্রাণহানি ঘটেছে।হামের সংক্রমণ এখন উদ্বেগজনক পর্যায়ে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বিভাগে ২ জন করে মোট ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮ হাজার ৭১৯ জনের শরীরে হাম শনাক্ত নিশ্চিত করা গেছে।হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন ৫১ হাজার ৫৮৫ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬১৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু এবং তারা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। রোগটি প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।আক্রান্তদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।