জুন ৪, ২০২৬, ০৪:২১ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ জনের শরীরে রোগটির উপসর্গ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট তিনজন হামের উপসর্গে মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে এই রোগে মোট ৬০৫ জনের মৃত্যু হলো।
নতুন আক্রান্তের সংখ্যা বিবেচনায় নিয়ে প্রশাসন সতর্কতা জারি করেছে।গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৩৬ জনের মধ্যে রোগের উপসর্গ দেখা দিয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৭০৮ জনের মধ্যে উপসর্গ এবং ৯ হাজার ২৬০ জনের হাম শনাক্ত হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪৩ জন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন