রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৪:২৮ পিএম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৮২৯ জনে পৌঁছেছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪০ শিশু।হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৯২৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকার, একজন সিলেটের এবং একজন খুলনার বাসিন্দা। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ একানব্বই জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আঠারো হাজার দুইশ আটজনের শরীরে। নিশ্চিত হাম রোগে এখন পর্যন্ত ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৯২৮ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিভিন্ন জেলায় সচেতনতা কার্যক্রম ও টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করছে।