বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:৪৪ পিএম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

হামের উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১১১ জন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংক্রমণ রোধে বাড়ছে নজরদারি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। এদের মধ্যে একজন চট্টগ্রাম জেলায় ও আরেকজন নোয়াখালী জেলায় চিকিৎসাধীন ছিল। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯১২ জনের।

গত প্রায় ছয় মাসে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৭ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে এক লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।