বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
হামের প্রকোপ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৪:১৩ পিএম

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯০ শিশু। এর মধ্যে সরাসরি ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে একদিনে হামের নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৯৩ জনে। 

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গে মোট এক হাজার ১৪০ শিশুর মৃত্যু হলো। একই সময়সীমায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২২ হাজার ৩১৩ জনে। চিকিৎসকদের মতে, শিশুদের মধ্যে তীব্র জ্বর ও শরীরে লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।