অক্টোবর ১০, ২০২৬, ০৫:০৮ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬ জন রোগী। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়।
চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, মোট মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন। বাকি ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।
এই এক দিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৩ জন। ফলে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৬৬ জনে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে চলতি বছর দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন