সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৫:১২ পিএম
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৫৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দু'জন মারা গেছেন। অন্যদিকে, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।এছাড়া, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৭ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া, এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন