সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৪১ পিএম
উচ্চ রক্তচাপ একটি প্রচলিত স্বাস্থ্য সমস্যা, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তবে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই খাবারগুলোতে থাকা ম্যাগনেসিয়াম রক্তনালি শিথিল করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
এখানে এমন পাঁচটি খাবারের তালিকা দেওয়া হলো:
১. পালংশাক: এই শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং নাইট্রেট থাকে, যা রক্তনালিকে আরাম দেয় ও রক্তচাপ কমায়। মাত্র এক কাপ রান্না করা পালংশাকে প্রায় ১৫৭ মি.গ্রা. ম্যাগনেসিয়াম পাওয়া যায়।
২. টক দই: প্রতি কাপ টক দইয়ে থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও উপকারী প্রোবায়োটিক। এসব উপাদান রক্তচাপ কমানোর পাশাপাশি হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং শরীরের প্রদাহ কমায়।
৩. কুমড়ার বীজ: মাত্র ২৮ গ্রাম কুমড়ার বীজে প্রায় ১৫০ মি.গ্রা. ম্যাগনেসিয়াম থাকে। এটি একটি স্বাস্থ্যকর স্ন্যাকস যা হৃদপিণ্ডের জন্যও খুব উপকারী।
৪. বাদাম: বাদামে ম্যাগনেসিয়াম, স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে পাওয়া যায়। এটি রক্তনালি শিথিল করে ও প্রদাহ কমায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৫. কলা: পটাশিয়ামের পাশাপাশি কলা ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস। একটি মাঝারি আকারের কলা থেকে প্রায় ৩২ মি.গ্রা. ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
ওষুধের ওপর নির্ভরশীল হওয়ার আগে প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারগুলো যোগ করুন। এতে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং হৃদযন্ত্রও ভালো থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন