রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:১২ পিএম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

ছবি - সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া পাঁচজনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুজন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন মারা গেছেন।চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১ হাজার ৬৩৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৮৭ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান

  • ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন

  • ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন

  • ঢাকা (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৬ জন

  • বরিশাল বিভাগে ১৫৮ জন

  • চট্টগ্রাম বিভাগে ১০৬ জন

  • খুলনা বিভাগে ৪১ জন

  • ময়মনসিংহ বিভাগে ৩০ জন

  • রাজশাহী বিভাগে ৩৫ জন

  • রংপুর বিভাগে ৫ জন