রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ২১৯ রোগী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:০১ পিএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ২১৯ রোগী

ছবি - সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, একই সময়ে এই ভাইরাসজনিত রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা নিম্নরূপ:

  • চট্টগ্রাম বিভাগে: ৭৪ জন

  • বরিশাল বিভাগে: ৪৩ জন

  • ঢাকা উত্তর সিটি: ৪০ জন

  • ঢাকা দক্ষিণ সিটি: ৩৯ জন

  • ময়মনসিংহ বিভাগে: ২৩ জন

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৪ হাজার ৬৯২ জন।

উল্লেখ্য, গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।